ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে দুই ব্যবসায়ীর ওপর গুলি

ads

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে দুর্বৃত্তরা তাদের গুলি করে।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ এর সত্যতা নিশ্চিত করেন।


গুলিবিদ্ধরা হলেন, সাজেক ইউনিয়নের বাঘাইহাট গ্রামের আবুল কালামের ছেলে মো. মিজান (৩২) এবং আবদুল হালিমের ছেলে মো. সাগর আলী (৩৫)।


পুলিশ জানায়, সাজেক পর্যটন এলাকা হতে মোটর সাইকেল যোগে বাঘাইহাট যাওয়ার পথে এগুজ্জেছড়িতে তাদের ওপর শর্টগান থেকে গুলি করা হয়। পরে মাচালং সেনা ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাঘাইহাট নিয়ে আসা হয়।

ads
ads
ads

Our Facebook Page